June 4, 2026, 7:11 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

বেগমগঞ্জে অবৈধ মাটি কাটায় দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ মে ২০২৬) উপজেলার ছয়ানী ও শরীফপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অননুমোদিতভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সময় দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর ও একটি পিকআপ জব্দ করা হয়। তবে ভবিষ্যতে অবৈধভাবে মাটি উত্তোলন বা পরিবহনে এসব যন্ত্র ব্যবহার করা হবে না—এ মর্মে লিখিত মুচলেকা দেওয়ার শর্তে যানবাহনগুলো মালিকপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার