June 4, 2026, 7:14 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর পত্নীতলা উপজেলার আমবাটি ডবল ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১০ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের কালাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মন্দা উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মতিউর রহমান (৪৫), তিনি শরিফ উদ্দিনের ছেলে এবং একই গ্রামের নাজমুল ইসলাম (৪৫), তিনি নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আমবাটি ডবল ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
পত্নীতলা থানা পুলিশ জানায়, নিহত দুই ব্যক্তি প্রাইভেটকারযোগে হিলির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে আমবাটি ডবল ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার