June 4, 2026, 7:52 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

লামায় নুনারবিল মডেল বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Reporter Name

বান্দরবানের লামা উপজেলায় সরকারি সফরের অংশ হিসেবে নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।
সোমবার (১১ মে ২০২৬) সকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত পরিস্থিতি পরিদর্শন করেন। বিদ্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদ ছরোয়ার, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস।
প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদানের মান ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি লামা উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, “প্রাথমিক শিক্ষা হলো জাতি গঠনের ভিত্তি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”



ফেসবুক কর্নার