June 4, 2026, 7:05 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

কুড়িগ্রামের মহাসড়ক যেন ফসলের চাতাল: ধান-ভুট্টা ও খড়ের দখলে মরণফাঁদে পরিণত

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী এলাকার প্রধান সড়কগুলোতে এখন জীবনের ঝুঁকি নিয়ে চলছে ফসল শুকানোর মহোৎসব। আজ সোমবার সকাল থেকেই দেখা গেছে, সোনাহাট স্থলবন্দরগামী গুরুত্বপূর্ণ এই মহাসড়কের দুই পাশ জুড়ে ধান, ভুট্টা ও খড় বিছিয়ে রাখা হয়েছে। কোথাও কোথাও ধান মাড়াইয়ের বিশালাকার মেশিন সরাসরি সড়কের ওপর বসিয়ে কাজ করা হচ্ছে, যা সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। সরেজমিনে দেখা যায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই কৃষকরা মহাসড়ককে ফসল শুকানোর চাতাল হিসেবে ব্যবহার করছেন। রাস্তার একাংশ দখল করে খড় ও ধান রাখায় যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে সোনাহাট স্থলবন্দরের ভারী ট্রাক ও লরিগুলো যখন এই রাস্তা দিয়ে চলাচল করে, তখন বিপরীত দিক থেকে আসা ছোট যানবাহনের জন্য কোনো জায়গা অবশিষ্ট থাকে না। দুর্ঘটনার প্রবল ঝুঁকি রাস্তায় বিছিয়ে রাখা ধান ও খড়ের ওপর দিয়ে মোটরসাইকেল বা বাইসাইকেল চালাতে গিয়ে চাকা পিছলে অহরহ ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষে ঝরে যেতে পারে অমূল্য প্রাণ। স্থানীয়রা আক্ষেপ করে বলেন, “কার ভুলে কখন কোন মায়ের কোল খালি হয় তার কোনো নিশ্চয়তা নেই। রাস্তা এখন মেলার মাঠ হয়ে গেছে, অথচ নজরদারি করার কেউ নেই।”প্রশাসনের নীরব ভূমিকা গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কে এমন বিশৃঙ্খলা চললেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কঠোর নির্দেশনা বা পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ভারী যানবাহন চলাচলের এই রুটটি এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। দাবি ও প্রত্যাশা নিরাপদ সড়ক নিশ্চিত করতে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। অবিলম্বে সড়ক থেকে মাড়াই মেশিন ও ফসল অপসারণ করে সোনাহাট স্থলবন্দরগামী এই রুটটি নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।



ফেসবুক কর্নার