June 4, 2026, 7:05 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

আনিসুর রহমান হত্যা: নওয়াপাড়ায় ক্ষোভ, ব্যবসায়ী-শ্রমিকদের বিক্ষোভ ও হরতালের ডাক

অভয়নগর প্রতিবেদক

নওয়াপাড়ার ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলো একযোগে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।
ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের উদ্যোগে আগামী ১২ মে মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এছাড়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী ১৩ মে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালনেরও ডাক দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী আনিসুর রহমান দীর্ঘদিন ধরে নওয়াপাড়া বাজারে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই এ ঘটনাকে বাজার এলাকার নিরাপত্তা পরিস্থিতির জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন।
ব্যবসায়ী নেতারা বলেন, একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখনো প্রকৃত অপরাধীরা গ্রেফতার না হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে বাজার এলাকায় নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আনিসুর রহমান শুধু একজন ব্যবসায়ীই ছিলেন না, তিনি বাজার এলাকার মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে ঘোষিত কর্মসূচিকে ঘিরে নওয়াপাড়া বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার