June 4, 2026, 7:06 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

সড়ক সংস্কারের দাবিতে রৌমারীতে মানববন্ধন

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গুরুত্বপূর্ণ রহিম মোড় থেকে দক্ষিণ টাপুরচর পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার প্রতিবাদ ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে রৌমারী উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় শত শত মানুষ অংশ নেন। তারা সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত, হাঁটুসমান কাদা ও চলাচলের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মুস্তাফিজুর রহমান (রঞ্জু)। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কের কারণে পুরো এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া কোনো এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই দ্রুত সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
স্থানীয়রা জানান, সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ অভিযোগ করেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত সংস্কার কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
পরে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দ্রুত বাজেট বরাদ্দ ও সংস্কার কাজ শুরুর দাবি জানানো হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।



ফেসবুক কর্নার