June 4, 2026, 7:06 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

মিঠাপুকুরে নকলকাণ্ডে তদন্তের ধীরগতি, সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন

অভয়নগর প্রতিবেদক

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে আলোচিত নকলকাণ্ডের ঘটনায় ১৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে সম্প্রতি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার অভিযোগ উঠেছে, যা নিয়ে সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনাটি ইতোমধ্যে জাতীয়, অনলাইন ও স্থানীয় মিলিয়ে অন্তত ৩০টির বেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপরও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ জানান, নকলকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে প্রশাসনিক কার্যক্রমের ধীরগতি নিয়ে।
অন্যদিকে পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার বিষয়ে ইউএনও বলেন, বোর্ডের নীতিমালায় সাংবাদিক প্রবেশের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় সাংবাদিকদের দাবি, অনিয়মের অভিযোগ ওঠার পর সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, কেন্দ্র সচিবের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা আয়নাল মিয়া বলেন, “ঘটনা এত আলোচিত হওয়ার পরও কোনো দৃশ্যমান ব্যবস্থা না থাকায় মানুষ হতাশ হচ্ছে।” একই ধরনের মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দা হাসান ও তারেক।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, পরীক্ষাকেন্দ্রে প্রকাশ্যে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক অভিযানের পরও নকলের ঘটনা সামনে আসা এবং পরবর্তীতে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা—সব মিলিয়ে পুরো ঘটনাটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।
এখন সবার নজর তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে। দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, নাকি আলোচিত এ ঘটনাও সময়ের সঙ্গে চাপা পড়ে যাবে—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে।



ফেসবুক কর্নার