June 4, 2026, 6:06 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

ধামরাইয়ে মাদক ও জুয়া প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নে মাদক ও জুয়া নির্মূলে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) দেওনাই বাজার সংলগ্ন এলাকায় সানোড়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অতিথিদের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সানোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আইয়ূব আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। তিনি বলেন, মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এ ধরনের অপরাধ দমন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি এবং ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান। তারা বলেন, মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম এবং ধামরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্রনেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত সবাই মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার