June 4, 2026, 6:06 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

বাড়ছে হাম রোগী, ১৩ ইউনিয়নে জরুরি টিকাদান শুরু

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। জ্বর, শরীরে লালচে দানা ও দুর্বলতা নিয়ে প্রতিদিনই শিশুদের হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ১৩টি ইউনিয়নে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সম্প্রতি হাম রোগের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে একজন রোগী। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিভাগ বলছে, রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কোনো শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হচ্ছে।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে উপজেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি একটি টিকাদান কর্মসূচি শেষ হওয়ার পর নতুন করে উপজেলার ১৩টি ইউনিয়নে একযোগে বিশেষ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন চালু করা হয়েছে।
কুলাউড়া উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন ফারহানা জেরিন বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। প্রতিনিয়ত নতুন রোগী পাওয়া যাচ্ছে। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তবে জটিলতা দেখা দিলে কিছু রোগীকে রেফার করা হচ্ছে।”
স্থানীয়রা বলছেন, সময়মতো টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অভিভাবকরা।



ফেসবুক কর্নার