May 14, 2026, 11:21 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

নওগাঁয় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর-ধানসুরা সড়কে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে দুই আরোহীর কাছ থেকে দুটি পৃথক প্যাকেটে রাখা ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মেজবাউল হক বাচ্চু (৩৮) ও আসাদুজ্জামান নয়ন (২৬)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা বিক্রির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকদ্রব্য নিয়ে এসেছিলেন। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার