June 4, 2026, 6:06 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

বাদীকে কুপিয়ে জখমের অভিযোগে নেত্রকোনায় ‘দুর্ধর্ষ’ মানিক গ্রেপ্তার

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মানিক (৩৫) নামে এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকা থেকে তাকে আটক করে বারহাট্টা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মানিক নৈহাটি গ্রামের বজলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত ৮ মে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে ধরতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। তবে সে সময় তিনি পালিয়ে যান।
পরে মামলার বাদী সাইকুল মিয়ার ওপর হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় সাইকুল মিয়াকে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ অভিযান জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মানিকের বিরুদ্ধে মারামারি, দাঙ্গা, দ্রুত বিচার আইন ও নারী নির্যাতনসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”
মানিক গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে এলাকাবাসী।



ফেসবুক কর্নার