June 4, 2026, 6:07 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, দিনাজপুরে আহত ৫

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের মহাদেবপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা একটি সিআর মামলার নোটিশ পাওয়ার পর শুক্রবার (৮ মে) দুপুরে অভিযুক্ত পক্ষ ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা চালায়। হামলার সময় বাড়ির নারী সদস্যদের মারধর, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগও করা হয়েছে।
আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। গুরুতর আহত আশিফা আক্তার ও জেসমিন আক্তারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মহাদেবপুর এলাকার মৃত আলফাজ উদ্দিনের ছেলে শাহীন আলম বাদী হয়ে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার আতাউর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৩), রবিউল ইসলাম (৪৭), আবুল কালাম (৫৪)সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও এ ঘটনায় থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়েছে। যার একটি জিডি নম্বর-২২১৮, তারিখ ২৯/০৭/২০২৫।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার