June 4, 2026, 6:07 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

সড়কে ধানের নারা-কুড়া শুকানোয় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সাইনবোর্ড-বগি আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে ধানের নারা-কুড়া শুকানোর কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে বৃষ্টির পর রোদ উঠলেই রাস্তার পাশে এবং আংশিক সড়কের উপর ধানের নারা ও কুড়া ছড়িয়ে রাখতে দেখা যায়, যা যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
স্থানীয়রা জানান, ভেজা ধানের নারা-কুড়া শুকানোর জন্য অনেকেই সড়কের একাংশ ব্যবহার করছেন। এতে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ছে এবং যানবাহনের চাকা পিছলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।
সড়ক ব্যবহারকারীরা জানান, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুতগতির যানবাহন চলাচলের সময় সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
একাধিক মোটরসাইকেল চালক জানান, ভেজা নারা-কুড়া সড়কে ছড়িয়ে থাকায় ব্রেক করলে বা মোড় নিতে গেলে বাইকের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সচেতন মহল প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত তদারকির মাধ্যমে সড়কের উপর নারা-কুড়া শুকানো বন্ধ করা না গেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।



ফেসবুক কর্নার