June 4, 2026, 6:08 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

রাস্তার মাঝখানে গাছ, দুর্ভোগে দুর্গাপুরের কয়েকটি পরিবার

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২নং কিসমতগনকৈড় ইউনিয়নের উজালখলশী গ্রামের সরকারপাড়া পীরপাল মহল্লায় রাস্তার মাঝখানে কয়েকটি গাছ থাকায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে অন্তত ১৫ থেকে ২০টি পরিবারের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাস্তাটির মাঝখানে ৪ থেকে ৫টি নারিকেল ও মেহগুনি গাছ থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা পিচ্ছিল হয়ে গেলে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, গ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করা হলেও মাঝখানে গাছ থাকার কারণে রাস্তাটির পূর্ণাঙ্গ কাজ করা সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। জরুরি রোগী পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ভ্যানচালক আবুল কাশেম বলেন, “রাস্তা হয়েছে ঠিকই, কিন্তু মাঝখানে গাছ থাকায় ভ্যান চালানো খুব কষ্টকর। অসুস্থ রোগী নিয়ে চলাচল করতে বেশি সমস্যা হয়।”
আরেক ভ্যানচালক ইসরাফিল বলেন, “সরকার রাস্তা নির্মাণ করেছে, কিন্তু গাছ না কাটায় আমরা পুরো সুবিধা পাচ্ছি না। দ্রুত গাছগুলো অপসারণ করা হলে এলাকাবাসী উপকৃত হবে।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গাছগুলোর মালিক বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী সরকার। রাস্তা নির্মাণের সময় গাছ অপসারণের কথা বলা হলেও তা করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত গাছগুলো অপসারণ করে রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার