June 4, 2026, 6:09 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, ‘চোরা সফিক’ বাহিনীর বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রস্তুতি

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর সদস্যদের ওপর হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে, স্থানীয় সন্ত্রাসী সফিক ওরফে ‘চোরা সফিক’ ও তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তিন সদস্যকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
র‍্যাব সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) বিকেলে র‍্যাব-৯, সিপিসি-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যাওয়ার পথে নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি তাদের গতিরোধ করে। এক পর্যায়ে র‍্যাব সদস্যদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনায় র‍্যাবের তিন সদস্য আহত হন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। আহতদের মধ্যে দুজনের হাতে গুরুতর আঘাত এবং একজনের মাথায় আঘাতের কথা জানিয়েছে চিকিৎসকরা।
র‍্যাব-৯ এর কর্মকর্তারা জানান, অভিযানে থাকা সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও হামলার শিকার হন। খবর পেয়ে অতিরিক্ত র‍্যাব ও পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সদস্যদের উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, ‘চোরা সফিক’ নামে পরিচিত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও দখলবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নবীনগর থানায় র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



ফেসবুক কর্নার