June 4, 2026, 6:06 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

রাফি হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম

রাব্বি স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছায় মেধাবী তরুণ রাফি হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। মঙ্গলবার সকালে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবি জানান।
সকাল ১০টা থেকে মুক্তাগাছা প্রেসক্লাব চত্বরে নিহত রাফির সহপাঠী, শিক্ষক, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা “রাফি হত্যার বিচার চাই”, “খুনিদের ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে নিহত রাফির পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য দেন। রাফির বাবা-মা বলেন, “আমরা কোনো সান্ত্বনা চাই না, আমরা আমাদের সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিচার যেন দীর্ঘসূত্রিতার শিকার না হয়।”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরও কিছু আসামি এখনো গ্রেফতারের বাইরে রয়েছে। তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত চার্জশিট দাখিলের দাবি জানান।
সমাবেশ থেকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলনকারীরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মামলার দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ৫ মে ২০২৬ তারিখে রাফিকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার