June 4, 2026, 5:20 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, অস্ত্রসহ গ্রেফতার ৫

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহের সময় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার (১২ মে) ভোরে উপজেলার রতনপুর ইউনিয়নের থল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‍্যাব-৯ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ মে বিকেলে র‍্যাবের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের কাজে নবীনগর হয়ে বাঞ্ছারামপুর যাচ্ছিল। পথে থল্লাকান্দি এলাকায় পৌঁছালে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
র‍্যাব জানায়, সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পরপরই র‍্যাব-৯ এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে পরিচালিত অভিযানে হামলার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল কাদের (৬২), মো. রহিম (২০), আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৮), মো. নূর আলম (১৬) ও ছানোয়ারা (৪৮)।
অভিযানে তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার