May 13, 2026, 10:42 am
শিরোনাম :
মেঘনায় অভিযানে ৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ স্বাস্থ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর শেবাচিমে অভিযান, আটক ৮ দালাল ছাত্রদল নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহার নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের শোডাউন এক মাসেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি, পীর শামীম হত্যা মামলায় তদন্তে অগ্রগতির দাবি জরাজীর্ণ মাদ্রাসায় মানবেতর পরিবেশে শিক্ষা নিচ্ছে ১১০ বালিকা শিক্ষার্থী নোয়াখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত সেরা নার্স নির্বাচিত সবিতা রানী মিস্ত্রি নবনিযুক্ত ইউএনওকে নিয়ে তজুমদ্দিনে সাংবাদিকদের মতবিনিময় সভা নওগাঁয় আশ্রয়ণ প্রকল্পে ঘর বেচাকেনার অভিযোগ, তদন্ত শুরু রেঞ্জ ডিআইজির নির্দেশনায় মৌলভীবাজারে সড়ক অভিযান, মামলা ও যানবাহন জব্দ

নোয়াখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত সেরা নার্স নির্বাচিত সবিতা রানী মিস্ত্রি

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক নার্সেস দিবস ও আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এবার দিবসটির প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”।
সকালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নোয়াখালী শাখার উদ্যোগে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী। শোভাযাত্রাটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাজে অংশ নেন শিক্ষার্থী নার্স ইসরাত জাহান, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। পরে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। এ সময় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের ‘সেরা নার্স’ হিসেবে সবিতা রানী মিস্ত্রিকে সম্মাননা প্রদান করা হয়। সহকর্মীদের প্রতি আন্তরিকতা, মানবিক সেবা ও পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, ওজিএসবি নোয়াখালী শাখার সভাপতি ডা. মো. মাসুম আখতার, ম্যাটস নোয়াখালীর অধ্যক্ষ ডা. শায়লা সুলতানা ঝুমা, ড্যাব নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার, সার্জন অ্যাসোসিয়েশন নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান, নার্সিং তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ফারজানা বেগম এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক নার্গিস আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ ফারুক।
বক্তারা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ অনুসরণ করে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি নার্সিং পেশার উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে একই দিনে নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের উদ্যোগেও পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লায়লা জাহান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কলেজের ঝুঁকিপূর্ণ ভবন, কক্ষ সংকট ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।



ফেসবুক কর্নার