June 4, 2026, 5:27 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

মেঘনায় অভিযানে ৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও উড়িরচর কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ মে ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মেঘনা নদীতে অবৈধভাবে জাটকা আহরণের অভিযোগের ভিত্তিতে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় জেলেদের ব্যবহৃত নৌকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান এবং উড়িরচর কোস্ট গার্ডের পেটি অফিসার মো. খলিলুর রহমানসহ কোস্ট গার্ড সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সরকারের ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও জাটকা নিধন ও অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার