June 4, 2026, 6:07 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

নবীনগর-রাধিকা মহাসড়কে সফট ড্রিংকস বোঝাই ট্রাক উল্টে আহত ২

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা মহাসড়কের ধনাশী এলাকায় কোমল পানীয় বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সফট ড্রিংকস বোঝাই ট্রাকটি নবীনগরের দিকে যাওয়ার সময় ধনাশী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গরু সড়কের মাঝখানে চলে আসে। গরুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে।
দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে একটি গরু মারা যায়।
ট্রাক উল্টে যাওয়ার ফলে কোমল পানীয়র কার্টন ও বোতল সড়কে ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। এছাড়া ট্রাক থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং সড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ছড়িয়ে থাকা মালামাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কে সতর্কতার সঙ্গে যান চলাচল করতে চালকদের অনুরোধ জানানো হয়েছে।



ফেসবুক কর্নার