May 13, 2026, 1:50 pm
শিরোনাম :
ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক নোয়াখালী সদর হাসপাতালে হামের রোগীর চাপ, শয্যা সংকটে বাড়ছে উদ্বেগ বিধবা কৃষকের ধান কেটে ঘরে তুললেন এমপি এস এম জিলানী সাংবাদিক কলোনী খাল দখলমুক্তে ডিএনসিসির উচ্ছেদ অভিযান নবীনগর-রাধিকা মহাসড়কে সফট ড্রিংকস বোঝাই ট্রাক উল্টে আহত ২ মেঘনায় অভিযানে ৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ স্বাস্থ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর শেবাচিমে অভিযান, আটক ৮ দালাল ছাত্রদল নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহার নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের শোডাউন

বিধবা কৃষকের ধান কেটে ঘরে তুললেন এমপি এস এম জিলানী

ইসরাফিল খান কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে জমির ধান কাটতে না পারা এক বিধবা কৃষকের পাশে দাঁড়ালেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা এস এম জিলানী। দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে তিনি কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন।
বুধবার সকাল থেকে বেলা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় তিন কন্যাসন্তানের জননী বিধবা নমিতা বিশ্বাসের প্রায় দুই বিঘা জমির ধান কাটায় অংশ নেন এস এম জিলানী ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ধান কাটা শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মাঠেই কৃষকদের নিয়ে সকালের খাবার খান এস এম জিলানী। পরে কাটা ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিধবা কৃষক নমিতা বিশ্বাস বলেন, স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে সংসার চালাতে হচ্ছে। ধান কাটার শ্রমিকের উচ্চ মজুরির কারণে সময়মতো ধান কাটতে পারছিলেন না। বৃষ্টির কারণে ধান নষ্ট হওয়ার আশঙ্কাও ছিল। এমপি ও নেতাকর্মীরা পাশে দাঁড়ানোয় তিনি উপকৃত হয়েছেন।
এ বিষয়ে এস এম জিলানী বলেন, চলতি মৌসুমে কৃষকরা শ্রমিক সংকটে ভুগছেন। বিশেষ করে গরিব ও অসহায় কৃষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন। তাই কৃষকদের দুর্ভোগ কমাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করছেন।
তিনি আরও বলেন, শ্রমিক সংকট বা আর্থিক সমস্যার কারণে যারা ধান কাটতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানো হবে। কৃষকরাই দেশের অর্থনীতির প্রাণশক্তি, তাই তাদের সহযোগিতা করা সামাজিক ও নৈতিক দায়িত্ব।
স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির এভাবে মাঠে নেমে অসহায় কৃষকের পাশে দাঁড়ানো এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।



ফেসবুক কর্নার