June 4, 2026, 5:29 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

মৌলভীবাজারে হাসপাতালে ছাদ চুঁইয়ে পানি, চরম ভোগান্তিতে রোগী-স্বজন

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার সংকটের পাশাপাশি এবার দেখা দিয়েছে অবকাঠামোগত দুরবস্থা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহিঃবিভাগে ছাদ ও দেয়াল চুঁইয়ে পানি পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতাল ঘুরে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে লিকেজের কারণে পানি গড়িয়ে পড়ে ফ্লোর ভিজে রয়েছে। কোথাও কোথাও পানি জমে থাকায় রোগী ও স্বজনদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বয়স্ক রোগী ও শিশুদের নিয়ে আসা স্বজনরা বেশি দুর্ভোগে পড়ছেন। পিচ্ছিল ফ্লোরে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
সদ্য চালু হওয়া হাম আইসোলেশন কেন্দ্রের পাশেও পানি জমে থাকতে দেখা গেছে। এতে হাসপাতালের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, দীর্ঘসময় পানি জমে থাকলে জীবাণু ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনের কিছু অংশে অপরিকল্পিত নির্মাণকাজ ও রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে পানি এড়িয়ে চলাচল করতে হচ্ছে।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন ফারহানা জেরিন বলেন, “ছাদ থেকে পানি পড়া ও ফ্লোরে পানি জমার বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
হাসপাতালের এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও রোগীরা। তারা দ্রুত লিকেজ মেরামত, ভবনের সংস্কার এবং হাসপাতালের পরিবেশ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার