June 4, 2026, 5:28 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ্ মডেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার কে.জি স্কুল রোডস্থ মোরেলগঞ্জ নগর একাডেমি তাহ্ফিজুল উম্মাহ্ মডেল মাদ্রাসার উদ্যোগে হিফজুল কুরআন সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন মাদ্রাসার উস্তাদদের অংশগ্রহণে বিশেষ মশক পরিচালনা করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান উস্তাজুল হুফ্ফাজ শায়েখ আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। বক্তব্যে তিনি বলেন, “ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুরআনের হাফেজরা জাতির সম্পদ। তাদের যথাযথ মূল্যায়ন ও সহযোগিতা করা সমাজের দায়িত্ব।”
অনুষ্ঠানে বিকাল ৪টায় প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীকে নতুন ছবক প্রদান করা হয়। পরে আসর নামাজের পর পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ৯ জন হাফেজ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, কুরআনের শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে এ ধরনের মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক মানুষ তৈরিতে প্রতিষ্ঠানটি প্রশংসনীয় অবদান রেখে চলেছে।
সমাপনী বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “পবিত্র কুরআনের আলো সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। দীর্ঘ ৬ বছর ধরে মাদ্রাসাটি দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার