June 4, 2026, 4:16 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

মান্দায় রবীন্দ্র জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য ‘রবীন্দ্র বৈঠকী’

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গ্রামের ঐতিহ্যবাহী ভাইরাল বটতলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘রবীন্দ্র বৈঠকী’। বুধবার (১৩ মে) উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম শুধু বাংলা ভাষাভাষী মানুষের জন্য নয়, বিশ্বসাহিত্যের জন্যও এক অনন্য সম্পদ। তার চিন্তা-চেতনা ও মানবিক দর্শন নতুন প্রজন্মকে এখনো অনুপ্রাণিত করছে।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ রবীন্দ্রসংগীত। বৈলশিং গ্রামের প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ ‘রবীন্দ্র বৈঠকী’ অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার



ফেসবুক কর্নার