June 4, 2026, 4:15 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

দগ্ধনরসিংদীতে চলন্ত সিএনজিতে আগুন, নারী যাত্রী দগ্ধ

আশরাফ ফকির শিবপুর নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর আরশিনগর–রায়পুরা সড়কে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগার ঘটনায় এক নারী যাত্রী দগ্ধ হয়েছেন। ঘটনাটি এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
শনিবার (১৭ জানুয়ারি) নরসিংদীর খানাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজিটি আরশিনগর থেকে রায়পুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে খানাবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়।
এ সময় সিএনজিতে থাকা এক নারী যাত্রীর শরীরের এক পাশের অংশ দগ্ধ হয় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহত নারীকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।
ঘটনার সময় সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দ্রুত ফায়ার সার্ভিস ও প্রশাসনের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
নরসিংদী প্রতিনিধি:

ফেসবুক কর্নার