June 4, 2026, 4:16 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

কেরানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে পরিবারের আহ্বান

অভয়নগর প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে রবিন আহমেদ রানা নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলনসদৃশ লিখিত বক্তব্য দিয়েছেন তার পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, প্রায় সাত মাস আগে ঘটে যাওয়া এ ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তাদের সন্দেহ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। একইসঙ্গে তদন্ত সংস্থা সিআইডির ভূমিকা নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, তদন্তে ধীরগতি ও অবহেলার কারণে প্রকৃত ঘটনা উদঘাটন বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
লিখিত বক্তব্যে নিহতের স্বজনরা দাবি করেন, রবিন আহমেদ রানার সঙ্গে তার এক আত্মীয়ার প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে বিভিন্ন সময় হুমকি, মারধর ও মামলার ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ।
পরিবার আরও জানায়, একপর্যায়ে তাদের ঢাকা ছাড়তে বাধ্য হতে হয়। পরবর্তীতে বিভিন্ন আইনি জটিলতা ও সামাজিক বিরোধের মধ্যেই কেরানীগঞ্জে রবিনের মৃত্যু ঘটে। পরিবারের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুনরায় ময়নাতদন্ত এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
নিহতের স্বজনরা প্রশাসনের কাছে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া



ফেসবুক কর্নার