May 14, 2026, 8:44 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

সুরাইয়া শ্রাবণী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাট্য সংগঠন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’-এর ঊনবিংশ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কর্মকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ও বর্ষের শিক্ষার্থী যুক্তা জ্যোতি গোলদার।
বুধবার (১৩ মে) সংগঠনটির উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আর্য পাল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল মান্নান আশেক ও মিথিলা ফারজানা দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগীত কুমার, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতানা আক্তার মিম, অর্থ সম্পাদক তানমিন জাহান এবং সহ-অর্থ সম্পাদক শিহাব আলী মনোনীত হয়েছেন।
অন্যান্যদের মধ্যে দপ্তর সম্পাদক মাহমুদ হাসিব, উপ-দপ্তর সম্পাদক সুরাইয়া মিম, প্রচার সম্পাদক মুহিবুল্লাহ নোমান, উপ-প্রচার সম্পাদক তরুণ বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিক ইমরোজ এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুন ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে শাহেদ বিশ্বাস, তমাল বিশ্বাস, খাইরুল ইসলাম প্রান্ত, অন্তর ঘোষ এবং মাকতাব হাসান সিয়াম মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক যুক্তা জ্যোতি গোলদার বলেন, “সকল সদস্যের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমরা সম্মিলিতভাবে নাট্যচর্চা, সাংগঠনিক শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করতে চাই।”
সভাপতি প্রণয় কর্মকার বলেন, “বিশ্ববিদ্যালয় থিয়েটার শুধু সাংস্কৃতিক সংগঠন নয়, এটি সৃজনশীলতা ও মানবিক চেতনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা থাকবে।”



ফেসবুক কর্নার