June 26, 2026, 7:33 pm

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

সুমন স্টাফ রিপোর্টার শিবচর মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলায় পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার চরশ্যামাইল মুন্সিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরিয়া বেগম ওই এলাকার আলমগীর হোসেন ঢালীর স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পানির মোটরের লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মহসিন রেজা জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছিল।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর থানার ওসি (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার