June 4, 2026, 4:16 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম


কুড়িগ্রামে শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হলে গাছের সঙ্গে আটকে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিশু শিক্ষার্থীরা।
বুধবার (১৩ মে) সকালে কুড়িগ্রাম শহরতলির গড়ের বাজার এলাকায় ওহী ইন্টারন্যাশনাল স্কুলের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয়। এ সময় বাসটিতে কয়েকজন শিশু শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থীদের নিয়ে স্কুলে যাওয়ার পথে দুটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হলে একটি বড় গাছের সঙ্গে আটকে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে বাসে থাকা শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীরা সবাই আশঙ্কামুক্ত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, রাস্তার পাশের গাছটি বাসটিকে গভীর খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার