June 4, 2026, 4:15 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু

আশরাফুজ্জামান বাবু স্টাফ রিপোর্টার যশোর

যশোরের ঝিকরগাছায় দ্রুতগতির অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় মো. আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ গাজী ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের আহম্মেদ গাজীর ছেলে। তিনি স্থানীয় বেনেয়ালী বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় ৯টার দিকে তিনি বাড়ি থেকে হেঁটে বেনেয়ালী বাজারে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার