June 4, 2026, 3:05 pm
শিরোনাম :
মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ

উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে একটি বগির টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের গোপন তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিশেষ ব্যবস্থায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামিয়ে তল্লাশি চালানো হয়।
রেলওয়ে থানার (জিআরপি) সদস্যরা ট্রেনের বিভিন্ন বগিতে তল্লাশি চালানোর একপর্যায়ে ‘চ’ বগির একটি টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি পোটলা উদ্ধার করেন। পরে পোটলাগুলো খুলে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার চালানটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, রেলপথে মাদক চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার