June 22, 2026, 9:03 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সুরাইয়া শ্রাবণী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা গ্রীন ভয়েসের উদ্যোগে অনুষ্ঠিত ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬’-এর সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ৬৩ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আল মোহিত, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ও খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুর রহমান, কেন্দ্রীয় সদস্য আশিকুর রহমান এবং ইবি শাখার সাবেক সভাপতি এস এস সুইট।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন নাসিম আহমেদ ও মাইমুনা সুলতানা মিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আত্মরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। জ্ঞান অর্জন, প্রতিযোগিতার মনোভাব এবং চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতার মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, আত্মরক্ষা শুধু শারীরিক বিষয় নয়, সামাজিক সচেতনতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিও এর গুরুত্বপূর্ণ অংশ। সমাজকে সুন্দর ও নিরাপদ করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সচেতন করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সনদপ্রাপ্ত এক শিক্ষার্থী বলেন, এ ধরনের জীবনমুখী কর্মশালা আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হলে তা আরও ফলপ্রসূ হবে।
উল্লেখ্য, গত ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬’ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার