June 4, 2026, 3:04 pm
শিরোনাম :
মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার কৃতি শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে উপজেলা পরিষদের জিমনেসিয়াম হলরুম। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, মান্দার শিক্ষার্থীরা ইতোমধ্যেই জেলা পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও তারা সাফল্যের স্বাক্ষর রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার জাহান সাথী, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, করতালি ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে তাদের সাফল্যকে উদযাপন করা হয়।
সংবর্ধনা শেষে শিক্ষার্থীরা জানান, এ ধরনের সম্মাননা তাদের সামনে এগিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে। সংশ্লিষ্টদের মতে, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার