June 4, 2026, 3:05 pm
শিরোনাম :
মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়কে র‍্যাব-৯ এর মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
র‍্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিজয়নগর সীমান্ত এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ মাদক শহরের দিকে আনা হচ্ছে। পরে রাত ৮টার দিকে শিমরাইলকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাবের আভিযানিক দল।
এ সময় একটি সন্দেহভাজন সবুজ রঙের সিএনজিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। সিএনজিতে তল্লাশি চালিয়ে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মিরাজ মিয়া (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
র‍্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত অটোরিকশাসহ তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার