June 4, 2026, 3:03 pm
শিরোনাম :
মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ

নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর মাইজদী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়।
বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে পরিচালিত এ অভিযানে মসলাসহ বিভিন্ন নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন এবং বাজার পরিস্থিতি তদারকি করা হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে মসলা, তেলসহ প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, ক্রয় ভাউচার সংরক্ষণ ছাড়া মূল্য নির্ধারণ এবং মিথ্যা তথ্য দিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে মেসার্স জননী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, মেসার্স সুজন স্টোরকে ৩ হাজার টাকা এবং মেসার্স জাহান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যবৃন্দ এবং এএসআই বোরহান উদ্দীনের নেতৃত্বে সুধারাম থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযান শেষে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



ফেসবুক কর্নার