May 14, 2026, 7:17 pm
শিরোনাম :
সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা

ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাই সরকারি কলেজে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক, রিলস ও বিভিন্ন ভিডিও কনটেন্ট তৈরির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কলেজ প্রশাসন। বিশেষ করে কলেজ ইউনিফর্ম পরে বা ক্যাম্পাসে ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার জারি করা এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে। এ কারণে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কলেজ ক্যাম্পাসে ভিডিও ধারণ ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া শিক্ষক, সহপাঠী বা অন্য কারও বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার বুলিং কিংবা সম্মানহানিকর পোস্ট দেওয়া থেকেও শিক্ষার্থীদের বিরত থাকতে বলা হয়েছে। কলেজের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য, গুজব বা উসকানিমূলক পোস্ট শেয়ার না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজ প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী বলেন, “কলেজে মোবাইল ফোন আনা নিষিদ্ধ থাকলেও অনেক শিক্ষার্থী গোপনে ফোন নিয়ে আসে। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে টিকটক ও রিলস তৈরি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। কলেজ মূলত লেখাপড়ার জায়গা, তাই শিক্ষার পরিবেশ রক্ষা করতেই প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।”
তিনি আরও বলেন, অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে, যাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বা সাইবার অপরাধে জড়িয়ে না পড়ে।



ফেসবুক কর্নার