June 4, 2026, 3:03 pm
শিরোনাম :
মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ

সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
বিজিবি সূত্রে জানা গেছে, যেসব সীমান্ত এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি, সেসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ২২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সীমান্তজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে দায়িত্ব পালন করা হচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সদস্যরা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।
এদিকে সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। রৌমারীর দাঁতভাঙা সীমান্ত এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, আগের তুলনায় এখন সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অনেক বেড়েছে। এতে স্থানীয়রা নিজেদের আরও নিরাপদ মনে করছেন এবং সীমান্ত এলাকায় সচেতনতাও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়দের মতে, বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে।



ফেসবুক কর্নার