June 26, 2026, 6:08 pm

Human Rights Defenders Society (HRDS) নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

মানবাধিকারভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন Human Rights Defenders Society (HRDS) নওগাঁ জেলা শাখার ২০২৬ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে ১২ মে ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে তরুণ, শিক্ষার্থী ও মানবাধিকার সচেতন ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী জারিফ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নওগাঁ মেডিকেল কলেজের এমবিবিএস ২য় বর্ষের শিক্ষার্থী আল আমিন হোসেন।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মনিরুল ইসলাম শামীম ও মোছা. শাফিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান তন্ময়, মোছা. সুমাইয়া ও মো. মহসিন আলী।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সম্পাদকীয় পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিব হোসাইন, অফিস সম্পাদক হিসেবে মাশরুম আহমেদ মিতুল এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির ইসলাম।
এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. তানজিলা খানম ও সাফিউল ইসলাম। সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হয়েছেন রবিউল ইসলাম, গবেষণা সম্পাদক খন্দকার আজিজুর রহমান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ বিন সাইদে রাফি।
নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে তাকমিলা আক্তার, আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক হিসেবে হাসানুল বন্না এবং ডকুমেন্টেশন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. হাসিবুল হাসান।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মো. খাইরুল ইসলাম, কর্মশালা ও কর্মসূচি সম্পাদক মতিউর রহমান এবং ফ্যাক্ট-ফাইন্ডিং ও তদন্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উজ্জ্বল আহমেদ।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে লাবণ্যা প্রভা, সিয়াম নবী, শাহিন আলম এবং তানভীর আহমেদকে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবাধিকার সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে মানবাধিকার বিষয়ে কাজ করাই নবগঠিত কমিটির প্রধান লক্ষ্য। সংগঠনটি আশা প্রকাশ করেছে, নতুন কমিটি আগামী দিনে মানবাধিকার রক্ষায় সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।



ফেসবুক কর্নার