June 4, 2026, 2:04 pm
শিরোনাম :
নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি

লামা-আলীকদম সড়কে অতিরিক্ত তামাকবোঝাই ট্রাকের দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা আতঙ্ক

রাসেল বান্দরবান

বান্দরবানের লামা-আলীকদম সংযোগ সড়কে অতিরিক্ত তামাকবোঝাই ট্রাকের বেপরোয়া চলাচলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পাহাড়ি আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ এ সড়কে প্রতিদিন শতাধিক ভারী ট্রাক চলাচল করায় প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দাবি, সড়কে চলাচলকারী অনেক ট্রাকেই নির্ধারিত ধারণক্ষমতার অতিরিক্ত তামাক পাতা ও পণ্য বহন করা হচ্ছে। এতে পাহাড়ি রাস্তায় যানবাহনের ভারসাম্য নষ্ট হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
সম্প্রতি বদুর ঝিরি এলাকায় একটি তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে চালক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত মালামাল বহন এবং পাহাড়ি সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ট্রাফিক বিভাগের কিছু অসাধু সদস্যের নীরবতা বা শিথিলতার সুযোগে এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন লামা ট্রাফিক ইনচার্জ আশিক। তিনি বলেন, “অতিরিক্ত লোডবাহী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি মামলাও দেওয়া হয়েছে।”
বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি সড়কে অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য যান্ত্রিক ত্রুটি বা অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আইন অনুযায়ী, নির্ধারিত ওজনের অতিরিক্ত মালামাল পরিবহন দণ্ডনীয় অপরাধ।
স্থানীয়রা এই রুটে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ওভারলোডেড যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার