June 22, 2026, 7:28 pm
শিরোনাম :
সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগী-স্বজন

ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধ তামাকজাত পণ্য ধ্বংস

আলামিন, ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ দেশি-বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও বিড়ি উদ্ধার করে ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপো এলাকায় উদ্ধারকৃত এসব তামাকজাত পণ্য ধ্বংস করা হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (পশ্চিম) বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ শাকিল খন্দকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, ধামরাই উপজেলার বিভিন্ন বাজার ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর বাজার থেকে দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ছিল মন্ড, ওরিস, এক্সএসও, পেট্রন, এলিগেন্স, টাইম, পূর্বাণী ও মেসি ব্র্যান্ডের সিগারেট। জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ৫৬ হাজার ৮৬০ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের বিড়ির মূল্য প্রায় ৮৪ হাজার ৮২০ টাকা বলে জানা গেছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী এসব অবৈধ ও ব্যবহার অনুপযোগী তামাকজাত পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। পরে রোলার মেশিনের মাধ্যমে সেগুলো পিষে ধ্বংস করা হয়।

তামাকজাত পণ্য ধ্বংসকালে অতিরিক্ত কমিশনার মোঃ শাকিল খন্দকার বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় আমরা দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছি। অনেক পণ্য মানসম্মত হলেও সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাত করা হয়। এছাড়া চোরাচালানের মাধ্যমে আসা বিদেশি সিগারেটও আটক করা হচ্ছে। এসব অবৈধ পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ধামরাইয়ের ডেপুটি কমিশনার কাজিয়া সুলতানা, ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসা. জেসমিন আক্তার, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মাহবুব-উল-আলম, ধামরাই থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, ধামরাই পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম নবী এবং ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা।



ফেসবুক কর্নার