June 22, 2026, 8:58 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

অমিতাভকে দেখতে এসে ভিড়ে জ্ঞান হারালেন ভক্ত!

অভয়নগর প্রতিবেদক

প্রতি রবিবার মুম্বাইয়ের নিজ বাড়ি ‘জলসা’র বাইরে ভক্ত-অনুরাগীদের দর্শন দেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। এই নিয়ম বহু বছর ধরেই চলে আসছে। এই দর্শন বিগ বি-র অনুরাগীদের কাছে বিশেষ প্রাপ্তি। তবে এবার সেই চিরাচরিত জমায়েতেই বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হল।

ভিড়ের মধ্যে এক ভক্ত হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন। ওই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেমন আছেন সেই ব্যক্তি?

রবিবার (২৪ মে) নিজের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন অমিতাভ। সেই সময়েই ভিড় আচমকা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তারই মধ্যে এক ভক্ত অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে যান। উপস্থিত বাকিরা দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে আসেন— তার চোখেমুখে পানিও দেওয়া হয়। খানিকটা জায়গা ফাঁকা করে দেওয়া হয়। যদিও ওই ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

এই ঘটনাকে ঘিরে সমাজমাধ্যমে বেশ উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যখন এই দর্শন প্রতি সপ্তাহেই হয়, ভিড়ও হয়, তাহলে কেন যথাযথ নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই? দশকের পর দশক ধরে ‘জলসা’র সামনে অমিতাভের এই রবিবারের উপস্থিতি ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মুম্বাইয়ে এসে এই মুহূর্তের সাক্ষী থাকতে চান। কেউ সঙ্গে পোস্টার নিয়ে আসেন, কেউ ছবি তোলেন, কেউ আবার শুধু প্রিয় তারকার এক ঝলক দেখার আশায় অপেক্ষা করেন।

এই রবিবারের দর্শন আরও তাৎপর্যপূর্ণ ছিল। কারণ কিছু দিন আগেই অমিতাভের অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়েছিল। শোনা যায়, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে যদিও অভিনেতা নিজেই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সেই জল্পনা উড়িয়ে দেন



ফেসবুক কর্নার