June 22, 2026, 9:00 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

ইবির বন্ধ হলে চুরির চেষ্টা, মালামাল উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের ধাওয়ায় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ৩টার দিকে হলের ন্যাশনাল ব্লকের প্রথম ও দ্বিতীয় ব্লকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২১ মে থেকে ২৩ দিনের ছুটি চলছে। এ সময় ২৩ মে সকাল ১০টা থেকে আগামী ৭ জুন সকাল ১০টা পর্যন্ত আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংশ্লিষ্টদের ধারণা, হল বন্ধ থাকার সুযোগে এক ব্যক্তি দুপুরে হলের ভেতরে প্রবেশ করে বিভিন্ন রুমের সামনে থাকা রান্নার সামগ্রী ও লোহার জিনিসপত্র বস্তায় ভরে নেওয়ার চেষ্টা করে। পরে বের হওয়ার সময় পাশের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক মুন্সী আনিসুর রহমান তাকে দেখে সন্দেহ করেন এবং চিৎকার দিলে অভিযুক্ত ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মুন্সী আনিসুর রহমান বলেন, “হল বন্ধ থাকার মধ্যে একজনকে দোতলায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। পরে চিৎকার দিলে সে ভয় পেয়ে মালামাল ফেলে দেয়াল টপকে পালিয়ে যায়।”
হলের দায়িত্বরত আনসার সদস্য গওহর আলী জানান, শব্দ শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান বলেন, “বারান্দায় রাখা কিছু রান্নার সামগ্রী নেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি জানার পর প্রতিটি রুম পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “বড় ধরনের কোনো চুরির ঘটনা ঘটেনি। কিছু পরিত্যক্ত রান্নার সামগ্রী নেওয়ার চেষ্টা হয়েছিল। উদ্ধার হওয়া মালামাল প্রশাসনের কাছে রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিকালীন সময়ে আবাসিক হলগুলোতে অতিরিক্ত আনসার মোতায়েন ও রাতের পাহারা জোরদার করা হয়েছে।



ফেসবুক কর্নার