June 22, 2026, 9:00 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

ছাব্বিশের পুজোয় দেবের ডাবল ধামাকা, রোম্যান্সে শুভশ্রী ও ইধিকা

কাকলি প্রধান

টলিউডের পুজো রিলিজ ঘিরে আবারও উত্তেজনার পারদ চড়ছে। ছাব্বিশের দুর্গাপুজোকে কেন্দ্র করে সুপারস্টার দেবকে নিয়ে তৈরি হয়েছে নতুন চমক। একদিকে যেমন আগেই ঘোষণা করা ‘দেশু ৭’ নিয়ে বড় পরিকল্পনা চলছে, অন্যদিকে এবার শোনা যাচ্ছে, পুজোর বড় আকর্ষণ হয়ে ফিরছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘প্রজাপতি’।

পরিচালক অভিজিৎ সেন সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়ে দেন, আগামী বছরের পুজোয় আসছে ‘প্রজাপতি ৩’। তার এই ঘোষণাতেই টলিপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইধিকা পালও। সেখান থেকেই ইঙ্গিত মেলে, এই নতুন অধ্যায়ে আরও বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।

দেব ও মিঠুন চক্রবর্তীর জুটি ইতিমধ্যেই ‘প্রজাপতি’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে দর্শকের মন জয় করেছে। বাবা-ছেলের সম্পর্কের আবেগঘন গল্পে দুই প্রজন্মের এই জুটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি বক্স অফিসেও সাফল্য পেয়েছে। দ্বিতীয় পর্বও দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল।

এবার তৃতীয় পর্বে গল্প আরও বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। শুধু তাই নয়, ইধিকা পালকে ঘিরেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। তিনি কি আবারও দেবের সঙ্গে নতুন জুটিতে পর্দায় আসবেন, নাকি গল্পে থাকবে অন্য কোনো চমক, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা



ফেসবুক কর্নার