June 22, 2026, 8:57 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

রোজার ঈদ নানাবাড়িতে, কোরবানির ঈদ দাদাবাড়িতে কাটতো: Azmeri Haque Badhon

কাকলি প্রধান

পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতেছে পুরো দেশ। সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও ভাগ করে নিচ্ছেন তাদের ঈদের স্মৃতি, অনুভূতি ও প্রস্তুতির কথা। দেশের জনপ্রিয় অভিনেত্রী Azmeri Haque Badhon-ও জানিয়েছেন তার ছোটবেলার ঈদের মধুর স্মৃতির কথা।

গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত Esha Murder: Karmaphal সিনেমার মাধ্যমে আলোচনায় ছিলেন তিনি। এছাড়া চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া Bonolota Express সিনেমাতেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

কোরবানির ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে বাঁধন বলেন, ছোটবেলার ঈদের আনন্দ এখনও তার মনে গেঁথে আছে। পরিবারে একটি নির্দিষ্ট নিয়ম ছিল—রোজার ঈদ কাটতো নানাবাড়িতে আর কোরবানির ঈদ দাদাবাড়িতে। সেই সময় মামাতো-ফুফাতো ভাইবোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ছিল ভিন্নরকম।

তিনি বলেন, ঈদের নতুন জামা-জুতা যেমন আনন্দ দিত, তেমনি কোরবানির গরু বাড়িতে আসার পর উত্তেজনা আরও বেড়ে যেত। ভাইবোনেরা সবাই মিলে গরুকে ঘিরে সারাদিন ব্যস্ত সময় কাটাতেন। সেই স্মৃতিগুলো এখনও তাকে আনন্দ দেয়।

তবে সময়ের সঙ্গে ঈদের অনুভূতিতেও পরিবর্তন এসেছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার ভাষায়, এখন ঈদ মানেই অনেক বেশি দায়িত্ব। ছোটবেলার সেই নির্ভার আনন্দ আর আগের মতো ফিরে পাওয়া যায় না।

ঈদের দিনের প্রিয় খাবারের বিষয়ে বাঁধন জানান, মিষ্টিজাতীয় খাবার তার খুব পছন্দ হলেও ডায়েটের কারণে অনেক সময় তা এড়িয়ে চলেন। তবে মায়ের রান্না করা কোরবানির মাংসের স্বাদ তার কাছে সবসময়ই আলাদা।



ফেসবুক কর্নার