June 22, 2026, 8:58 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

ঈদে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ৯ নতুন সিনেমা

কাকলি প্রধান

পবিত্র ঈদকে কেন্দ্র করে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৯টি নতুন বাংলা সিনেমা। ঈদের ছুটিতে দর্শকদের বিনোদন দিতে বড় বাজেট ও ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত এসব সিনেমা সারা দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্যমতে, এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে— রকস্টার, মাসুদ রানা, রইদ, মালিক, বনলতা সেন, পিনিক, তছনছ, অফিসার এবং ইউনিভার্সিটি অব চানখাঁরপুর।
মুক্তির তালিকায় সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি রকস্টার। আজমান রুশো পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সিনেমাটির গান, পোস্টার ও ট্রেলার ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
অন্যদিকে স্পাই থ্রিলারধর্মী সিনেমা মাসুদ রানা পরিচালনা করেছেন সৈকত নাসির। এতে অভিনয় করেছেন পূজা চেরী, রাসেল রানা ও সৈয়দা তিথি অমনি। সিনেমাটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে।
হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার নিয়ে এসেছেন নতুন সিনেমা রইদ। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েত।
এদিকে মালিক সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।
সরকারি অনুদানে নির্মিত বনলতা সেন পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে অভিনয় করেছেন নাবিলা ও খায়রুল বাসার।
এছাড়া পিনিক, তছনছ এবং ইউনিভার্সিটি অব চানখাঁরপুর সিনেমাগুলোতেও অভিনয় করেছেন শবনম বুবলী, মাহিয়া মাহি, আদর আজাদ, মুন্না খান, ববি হক ও ডি এ তায়েবসহ অনেকেই।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদকে কেন্দ্র করে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি পাওয়ায় দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন গতি ফিরবে এবং প্রেক্ষাগৃহমুখী হবেন



ফেসবুক কর্নার