June 22, 2026, 8:58 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

‘ডন ৩’ বিতর্কে মুখ খুললেন রাখি সাওয়ান্ত

কাকলি প্রধান

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ছবিটি থেকে অভিনেতা রণবীর সিং সরে দাঁড়ানোর খবর প্রকাশের পর থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় এবার মুখ খুলেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
সম্প্রতি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ফারহান আখতার অভিযোগ করেন, রণবীর সিংয়ের সিদ্ধান্তের কারণে ‘ডন ৩’ প্রজেক্টে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এ অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বলিউড অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে রাখি সাওয়ান্ত রণবীর সিংয়ের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, রণবীর একজন জনপ্রিয় ও সফল অভিনেতা। তার সাফল্যে অনেকেই ঈর্ষান্বিত বলেও মন্তব্য করেন রাখি। একই সঙ্গে তিনি দাবি করেন, কোনো শিল্পীকে এভাবে প্রকাশ্যে সমালোচনা করা উচিত নয়।
রাখি আরও বলেন, রণবীর ও দীপিকা নিজেদের পরিশ্রমের মাধ্যমে বর্তমান অবস্থানে পৌঁছেছেন। তাই তাদের প্রতি সম্মান দেখানো প্রয়োজন। তিনি ফারহান আখতারের সমালোচনাও করেন এবং বলেন, বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে।
অন্যদিকে রণবীর সিংয়ের টিম এক বিবৃতিতে জানায়, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সবার প্রতি রণবীরের যথেষ্ট সম্মান রয়েছে। পেশাগত সম্পর্ক ও আলোচনা সম্মানজনকভাবে পরিচালনা হওয়া উচিত বলেই তিনি এ বিষয়ে নীরবতা বজায় রেখেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক নানা জল্পনা-কল্পনার মধ্যেও রণবীর সিং নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই মনোযোগী রয়েছেন এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
উল্লেখ্য, ‘ডন’ সিরিজ বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। নতুন কিস্তি ‘ডন ৩’ নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই এ বিতর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে।



ফেসবুক কর্নার