June 27, 2026, 2:35 am

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দেওসহিলায় ১০৮ পরিবারে কোরবানির গোশত বিতরণ

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলার দেওসহিলা গ্রামের ১০৮টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ উদ্যোগে গ্রামের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রম মাওলানা আজিজুল হকের সার্বিক দিকনির্দেশনায় এবং মুফতী বদরুল আমিনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
স্থানীয় ছাত্র, ওস্তাদ ও আলেম সমাজের সহযোগিতায় স্বেচ্ছাসেবকরা গোশত সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সকাল থেকেই গ্রামের শতাধিক পরিবার নির্ধারিত স্থানে এসে গোশত গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের সময় অনেক অসচ্ছল পরিবার কোরবানির গোশত থেকে বঞ্চিত থাকে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
গ্রামবাসী আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহর মানবিক উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার