June 22, 2026, 9:01 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

শবনম ফারিয়ার অভিযোগ: এক যুগের বেশি সময় ধরে অনলাইন হয়রানির শিকার

কাকলি প্রধান

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দীর্ঘ ১২ থেকে ১৩ বছর ধরে অনলাইন হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
ফারিয়া অভিযোগ করেন, “ডাক্তার আইজুদ্দিন” নামে পরিচিত শরীফ আজাদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর কনটেন্ট তৈরি ও প্রচার করছেন। তার দাবি, অভিযুক্ত ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি বিকৃত করা, মনগড়া গল্প ছড়ানো এবং ব্যক্তিগত আক্রমণমূলক পোস্ট করে আসছেন।
অভিনেত্রী জানান, শুরুতে বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি অভিযুক্তকে ব্লক করেছিলেন। তবে সময়ের সঙ্গে হয়রানির মাত্রা বাড়তে থাকে। তিনি বলেন, বছরের পর বছর ধরে এই আচরণ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।
ফারিয়া আরও জানান, এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি অভিযুক্ত ব্যক্তির পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকেও কোনো সহযোগিতা পাননি।
নিজের পোস্টে অভিনেত্রী বলেন, দীর্ঘদিন নীরব থাকার পর এখন তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ক্রমাগত অনলাইন হয়রানি তার মানসিক চাপ ও ক্লান্তি বাড়িয়ে তুলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়ার এই পোস্ট প্রকাশের পর বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই অনলাইন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার