June 22, 2026, 8:33 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল, জমা হবে ৩ জুন

মোঃ ইসমাইল হোসেন

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্য অধিদফতরের গঠিত তদন্ত কমিটি, বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
গত ২৭ মে এই হাসাপাতালে পোস্ট ওপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। পরে বিষয়টি তদন্ত করতে গঠিত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। সে অনুযায়ী আংশিক তদন্ত প্রতিবেদন জমা দিয়ে ৩ জুন পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য সময় চেয়েছে তদন্ত কমিটি। এরই প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, যেসব নবজাতক মারা গেছে, তাদের মায়ের বক্তব্য জানার জন্য এ সময়ের আবেদন করেছে তদন্ত কমিটি। এক মায়ের অনুরোধে হাসপাতালটির ওই ওয়ার্ডের এসি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।



ফেসবুক কর্নার