June 20, 2026, 8:11 pm
শিরোনাম :
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭ বাউফলে জাল মেডিকেল রিপোর্টের অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা এক কোটি টাকায় চৌজা-তেঁতুলিয়া সড়ক পাকাকরণ, স্বস্তি ফিরছে জনজীবনে দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল কিশোরগঞ্জে মডেল মসজিদে দুঃসাহসিক চুরি, প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ নিখোঁজের দুই দিন পর ৫ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৫ সিঙ্গাইরে কৃষিজমির মাটি কাটার অপরাধে কারাদণ্ড, এস্কেভেটর অকার্যকর ও দুই ট্রাক্টর জব্দ সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

হিলি সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবির কড়া নজরদারি

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া যাতে অবৈধভাবে ভারতে পাচার না হয়, সেজন্য দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
রোববার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী (পিএসসি) জানান, ঈদুল আজহার সময় প্রতি বছর কিছু অসাধু চক্র সীমান্ত পথে কোরবানির পশুর চামড়া পাচারের চেষ্টা করে। এ ধরনের অপতৎপরতা রোধে বিজিবি আগাম প্রস্তুতি গ্রহণ করেছে এবং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও নজরদারি শুরু করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে। সম্ভাব্য পাচার রুটগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন সম্পর্কে অবহিত করা হচ্ছে। এছাড়া অবৈধ পারাপার ও চামড়া পাচারের ক্ষতিকর দিক তুলে ধরে নিয়মিত মাইকিং করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমেও সচেতনতা বাড়ানো হচ্ছে।
চামড়া ব্যবসায়ীদের সঙ্গে পৃথক বৈঠক করে বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বাজারজাতকরণের বিষয়ে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে কোনো ধরনের চামড়া পাচারের চেষ্টা না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, “সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের সুযোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় চামড়া পাচার সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের আইন মেনে চলার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার